ads

রবিবার , ২০ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে আওয়ামী লীগের বিদায়ী সংবর্ধনা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২০, ২০২১ ১:১৯ অপরাহ্ণ

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ জুন শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের বাসভবনে ওই্ সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপির নেতৃত্বে জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে বিদায়ী শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরে শেরপুর জেলায় সততার সাথে নিজ দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে ধন্যবাদ জানান হুইপ আতিক। সেইসাথে তার পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

Shamol Bangla Ads

শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকন ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads