ads

বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৩, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ

দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরে ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ওই অবস্থায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখা।

Shamol Bangla Ads

২ ফেব্রুয়ারি বুধবার রাতে শেরপুর শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুল প্রাঙ্গণে সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক মহিউদ্দিন সোহেল, এ্যাডভোকেট আক্রামুজ্জামান, বুলবুল আহাম্মেদ, রবিউল ইসলাম রতন, সদস্য সাংবাদিক শাহরিয়ার শাকির, শেরপুর সদর উপজেলা কমিটির সদস্য মো: রাকিবুল আওয়াল পাপুল, সাঈদ আহম্মেদ সাবাব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা কমিটির আহ্বায়ক মমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

এ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে আনোয়ারা বেগম বলেন, শীতের কষ্টে একখান কম্বল কিনার টাকা না থাকায় বাবা কষ্ট কইরা রাত কাটাই। আপনাদের কম্বলটা পাওয়ায় এখন রাতের বেলা একটু আরামের ঘুম হইব।’

সংগঠনের আহ্বায়ক মো: মেরাজ উদ্দিন জানান, শেরপুরে আমরা কম্বল বিতরণের মাধ্যমে এ সংগঠেনর কম্বল বিতরণের কাজ শুরু করলাম। আমাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

সংগঠনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা বলেন, আমরা সবুজ আন্দোলনের মাধ্যমে জনগণকে পরিবেশ দুষণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে খালি জায়গায় বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ করছি। এতে একদিকে পরিবেশ সুন্দর হবে। অপরদিকে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।

Need Ads