ads

বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ

শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. শাহীন হাসান খান দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। ২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া এক পত্রে ওই পদত্যাগ করেন তিনি।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বিকেলে এ্যাডভোকেট শাহীনের ওই পদত্যাগের বিষয়ে জেলা বিএনপির সভাপতি, সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত পদত্যাগের কোন কপি তারা পাননি। অন্যদিকে এ্যাডভোকেট শাহীন জানান, তিনি বুধবার ডাকযোগে সংশ্লিষ্টদের কাছে ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এ্যাডভোকেট শাহীন পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু প্রায় দুবছরের অধিককাল যাবত দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। তাই দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

Shamol Bangla Ads

তিনি পদত্যাগের কারণ প্রকাশ না করে পত্রে উল্লেখ করেছেন যে, ‘আমি যা ধারণ করি না, তা বহন করা সমীচীন বলে মনে করি না’। এছাড়া তিনি বাকী জীবন অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই থাকবেন বলেও ওই পত্রে উল্লেখ করেছেন। তার ওই পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ শেরপুরের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও।

Need Ads
error: কপি হবে না!