ads

বুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরেফিন পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আব্দুল আউয়াল লিচুসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা প্রকৌশলী জানান ১৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত একতলা টিনসেড ভবনে ব্যারাক, অস্রাগার, অফিসকক্ষ, দলনেতার জন্য একটি কক্ষ, ডাইনিং, কিচেন ও টয়লেট থাকবে।

Need Ads