ads

বুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২, ২০২২ ৩:০১ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুহু মিয়া (৪৫) নামে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতার নুহু মিয়া স্থানীয় ঘাঘড়া মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ও ঝিনাইগাতী উপজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই আজিজুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা এলাকায় অভিযান চালায়। ওইসময় পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুহু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ডিবির পরিদর্শক মো. রেজাউল হক জানান, ওই ঘটনায় নুহু মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads