ads

শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদী থেকে কার্টুনে মোড়ানো ২ নবজাতকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৪
নালিতাবাড়ীতে নদী থেকে কার্টুনে মোড়ানো ২ নবজাতকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জানুয়ারি শনিবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়। গতকাল রাতে কেউ লাশ দুটিকে ব্রিজের নিচে নদীতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন শনিবার সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার একপর্যায়ে বেলা ১১টার দিকে পানির নিচে কার্টুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। পরে ওই কার্টুন খুললে দুই নবজাতকের লাশ দেখতে পায়।

এসময় সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ দুটি উদ্ধার করে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ নবজাতকের লাশ দুটি ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গজনী অবকাশে উদ্বোধন হলো প্যাডেল বোট ও সাম্পান… পরবর্তী সংবাদ শেরপুরে যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে নানা কর্মসূচি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads