ads

সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

খবর টি পড়েছেন : ২৪৪
শ্রীবরদীতে গোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। (সোমবার) ২৪ জানুয়ারি বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকর্সে ওই দূর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসগেঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যান। এসময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েল পাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটা না জেনে গোসলের জন্য বালতিতে থাকা পানিতে মগ দিলে সেখানেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে, ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হয়ে গেল গরুর অভিনব মই দৌড় প্রতিযোগিতা পরবর্তী সংবাদ শেরপুরে একদিনে ৫৫ জনের দেহে করোনা শনাক্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads