অটোরিকশা চুরি হয়ে যাওয়ার ঘটনা জানার পর ২ অসহায় পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। ২৩ জানুয়ারি রবিবার বিকালে পৌরসভা কার্যালয়ের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার চাবি অসহায় পরিবারের হাতে তুলে দেন। অটোরিকশা উপহার পাওয়া ব্যক্তিরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের রেজাউল করিম ( ৫৫) । ওইসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রিকশাচালক রেজাউল করিম ( ৫৫) ও গোলাম মোস্তফা (৫০) ঋণ করে ব্যাটারিচালিত অটোরিকশার কিনে চালিয়ে সংসার চালাতেন। গত ৩মাস আগে ফৌজদারি চত্বর থেকে তাদের অটোরিকশার দুটি চুরি হয়ে যায়। পরে তারা একেবারেই অসহায় হয়ে পড়েন।
বিষয়টি জানার পর জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন অটোরিকশা কিনে দেওয়ার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে আজ তাদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশার চাবি তুলে দেন তিনি।

রিকশাচালক রেজাউল করিম ও গোলাম মোস্তফা বলেন, ‘রিকশা হারানোর পর থেকে তাদের অনাহারে, অর্ধাহারে দিন কেটেছে। অটোরিকশার ছিলো আমাদের আয়ের একমাত্র অবলম্বন। মেয়র যে আমাদের অটোরিকশা উপহার দিবেন তা তারা কখনও ভাবেননি।’
এ সময় অটোরিকশার পেয়ে আবেগে আপ্লূত হয়ে মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তারা।




















