ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন ২৭ জানুয়ারি

খবর টি পড়েছেন : ২২২
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন ২৭ জানুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যার পর জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নজরুল ইসলাম চুন্নু বলেন, ২০২২ সালের জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে ভোটার ৯৪৭ জন।

দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী পরিষদ, জাতীয় আইনজীবী ফেডারেশনের সমন্বয়ে। এই প্যানেলে মনোনীত সভাপতি প্রার্থী (বর্তমান সভাপতি) অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।

Shamol Bangla Ads

অন্য প্যানেলটি হচ্ছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ। এই প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এস আই এম মঞ্জুরুল হক বাচ্চু।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৮… পরবর্তী সংবাদ কওমি মাদ্রাসার নিবন্ধন জরুরি : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads