ads

শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৪৯
নালিতাবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২২ জানুয়ারি শনিবার দুপুরে শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খাল থেকে ওই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামের মৃত আরবদী আলীর ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ মকবুল হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। গত ৯ জানুয়ারি তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলায় নিজ গ্রামের বাড়িতে যান। পরে একইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তিনি আর বাসায় ফিরেননি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ বৃদ্ধকে খোঁজাখুঁজির চেষ্টা করা হলেও থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।

এদিকে শনিবার সকালে শহরের উত্তর কালিনগর এলাকায় দুদুয়ার খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঘরের বেড়া ভেঙ্গে গোলার ধান খেয়ে গেলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads