ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ওযার্ল্ড ভিশনের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ১৯, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে এ অনষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ.ডি.এম. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

Shamol Bangla Ads

সভায় উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আবুল হাসিম , বীর মুক্তিযুদ্ধা আব্দুল্লাহ সালেহ, সরকারী কার্যালয়ের অফিস প্রধান, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে ওয়ার্ল্ড ভিশন দেশের আর্তপীড়িত মানুষের জন্য কাজ করেছে। অদ্যাবধি কাজ করে যাচ্ছে। ২০০৫ সাল থেকে শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন হত দরিদ্র শিশুদের নিয়ে কাজ করছে। এছাড়াও দেশের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন নীরবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভার শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে উপজেলার -৪টি ইউনিয়ন ও পৌরসভায় হত দরিদ্র পরিবারের জীবন যাত্রার মান উন্নয়ন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, শিশু সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে ওয়ার্ল্ড ভিশন সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

Need Ads