ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনএ’র পক্ষে শেরপুর পৌরসভাকে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১৯, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সভাপতি ইসমত আরা পারভীনের পক্ষ থেকে শেরপুর পৌরসভাকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে পৌর সম্মেলন কক্ষে ওইসব করোনা সামগ্রী পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতে তুলে দেওয়া হয়।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইসমত আরা পারভীন। ওইসময় তিনি বলেন, আমি শেরপুরের মেয়ে। আমি যতদিন এই দায়িত্বে থাকবো, ততদিনই শেরপুর পৌরসভা তথা শেরপুর জেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ নজরুল ইসলামসহ পৌর কাউন্সিলর বৃন্দ, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, হিসাব রক্ষণ কর্ম কর্তা এইচ এম শেলিম আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, পানি তত্বাবধায়ক রেজাউল করিম রাজা, উপ-সহকারী প্রকৌশলী ( যান্ত্রিক) রাশেদুজ্জামান, প্রধান সহকারী নূর-ই- আলম চঞ্চল, সকল শাখা প্রধানগণ প্রমুখ।

Need Ads