ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভেঙে ফেলা হচ্ছে কল্পনা সিনেমা হল

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ১৯, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

দেশীয় চলচ্চিত্র ব্যবসায় ধ্বস নামায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শেরপুরের একসময়ের নামী-দামি সিনেমা হলগুলো। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো নকলা উপজেলার অন্যতম বড় সিনেমা হল ‘কল্পনা’।

Shamol Bangla Ads

নকলা পৌরশহরের জালালপুরে অবস্থিত সিনেমা হলটি ছিল গণপদ্দি এলাকার আব্দুল মোমেন বাবু মিয়ার। দেশীয় চলচ্চিত্রের অবস্থা তেমন একটা ভালো নয়। তাই এ ব্যবসায় এখন লাভের মুখ দেখা যাচ্ছে না। হলটি চালানোয় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছিল।

ফলে এভাবে হল না চালিয়ে বিক্রি করে দেয় জহিরুল ইসলাম জুয়েল নামের এক ব্যবসায়ীর কাছে। বর্তমানে সিনেমার ব্যবসা ভাল না। তাই সিনেমা হলটি ভেঙ্গে ফেলা হচ্ছে। দ্রুত সিনেমা হলটি ভেঙ্গে সে জায়গায় কমিউনিটি সেন্টারের ভবন নির্মাণ করা হবে একাধীক সূত্র জানায়।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২০০৪ সালে নকলা পৌরশহরের জালালপুর এলাকায় নির্মাণ করা হয়েছিল আধুনিক কল্পনা সিনেমা হল। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী হিসেবে এতদিন দাঁড়িয়ে ছিল হলটি।

 

Need Ads