ads

মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাকুরী রাজস্বকরণের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১৮, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শেষ হওয়া ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-স্টেপ’ প্রকল্প হতে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের চাকরি প্রধানন্ত্রীর নিদের্শনায় আলােকে দ্রুত রাজস্বকরণ ও দীর্ঘ ১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের ভাতশালা এলাকাস্থ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারে ঘন্টাব্যাপী ওই মানবন্ধন করে ইনস্টিটিউটের শিক্ষকরা।

Shamol Bangla Ads

মানবন্ধনে উপস্থিত ছিলেন প্রধানন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর প্রকৌশলী দীপক কুমার দাস, বাংলাদেশ পলিটেকনিক টিচার ফেডারেশন, শেরপুর পলিটেকনিক শাখার সভাপতি ও ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর পক্ষে থেকে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মো. হাসানুর রহমান।

Shamol Bangla Ads

মানববন্ধনে শিক্ষকগণ তাদের বকেয়া বেতন ও প্রধানন্ত্রীর নিদের্শনার আলোকে চাকরি দ্রুত রাজস্বকরণের দাবি জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও হন্তক্ষেপ কামনা করেন।

Need Ads