ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে মাথা ফাটানোর ঘটনায় মামলা, মা-মেয়ে গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২২ ২:১৪ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে জমি সংক্রান্ত বিরোধে পুত্রবধূ ও নাতি মিলে সত্তর বছরের বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে মাথা ফাটানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৬ জানুয়ারি রবিবার বৃদ্ধার ছোট ছেলে অনুজ গাঙ্গুলির দায়ের করা মামলায় মা-মেয়েকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে বৃদ্ধার বড় ছেলের স্ত্রী উমা গাঙ্গুলি ও নাতি অথৈ গাঙ্গুলি।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শহরের ৩নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মেইন সড়কের পাশে ৪ শতক জমির মধ্যে বড় ছেলে অসীম গাঙ্গুলিকে ৩ শতক লিখে দেন অমল কান্তি গাঙ্গুলি। গেল বছরের ১৫ মে তিনি মারা যাওয়ার পর দুই ছেলে অসীম গাঙ্গুলি ও অনুজ গাঙ্গুলির মধ্যে এ নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে স্থানীয় শালিশে দুই ভাইয়ের মাঝে সমানভাগে জমি ভাগ করে সীমানা প্রাচীর করা হয়। কিন্তু ছোট ভাইয়ের অংশটুকু লিখে দিতে গড়িমসি করায় তাদের মা সত্তর বছর বয়সী বৃদ্ধা অঞ্জলী গাঙ্গুলি বড় ছেলে অসীমের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন।

এরই জের ধরে শুক্রবার বৃদ্ধা অঞ্জলী গাঙ্গুলি তার বড় ছেলেকে জমি লিখে দিতে বললে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতি অথৈ গাঙ্গুলি বৃদ্ধাকে মাইরপিট করে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে। এসময় রাস্তায় পড়ে বৃদ্ধার মাথা ফেটে গেলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

এদিকে বৃদ্ধাকে ছুঁড়ে ফেলার এ দৃশ্য ছোট পুত্রবধু মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। একপর্যায়ে রবিবার ছোট ছেলে অনুজ গাঙ্গুলি বাদী হয়ে বড় ভাই অসীম গাঙ্গুলি, বড় ভাবি উমা গাঙ্গুলি ও ভাতিজি অথৈ গাঙ্গুলিকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মা-মেয়েকে গ্রেফতার করে। অপর অভিযুক্ত অসীম গাঙ্গুলি পলাতক রয়েছে।

মা-মেয়েকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!