হালকা বাতাস কনকনে শীত
পড়ছে মাঘি দিন
কুয়াশাতে সব ঢেকেছে
লাউ ডগা ফিনফিন।

ধান রোপনে কৃষক মাঠে
কাঁপছে ধুরু ধুর
বাঁশের ঝাঁড়ে কানিবকের
অচেনা এক সুর।
মাঘের শীতে শৈত্য প্রবাহ
হঠাৎ এলো খুব
নাড়ার আগুন, শরীর ছেঁকে
গরম পেতে ডুব।
হালকা বাতাস কনকনে শীত
পড়ছে মাঘি দিন
কুয়াশাতে সব ঢেকেছে
লাউ ডগা ফিনফিন।

ধান রোপনে কৃষক মাঠে
কাঁপছে ধুরু ধুর
বাঁশের ঝাঁড়ে কানিবকের
অচেনা এক সুর।
মাঘের শীতে শৈত্য প্রবাহ
হঠাৎ এলো খুব
নাড়ার আগুন, শরীর ছেঁকে
গরম পেতে ডুব।