ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র শাকিলের

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ১২, ২০২২ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী থেকে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র শাকিলের (১৪)। গত ২৬ ডিসেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখতে গিয়ে নিখোঁজ হয় সে।

Shamol Bangla Ads

শাকিল উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের মো: খোকা মিয়ার ছেলে ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ২ ভাই ১ বোনের মধ্যে শাকিল সবার বড়।

শাকিলের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর রবিবার সকালে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় শাকিল। কিন্তু দিন গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বহু জায়গায় খুঁজাখুঁজির পরও শাকিলের সন্ধান পায়নি তার পরিবার। পরে ওই ঘটনায় শাকিলের মা শাবানা বেগম বাদী হয়ে গত ৩১ ডিসেম্বর ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, শাকিলের সন্ধানে পুলিশী তৎপরতা চলছে। ইতোমধ্যে জেলার সব থানাসহ অন্যান্য জায়গায় ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads