ads

বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ৬, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় একটি ডাম্প ট্রাকচাপায় মোফাজ্জল হোসেন তাজু (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাজু চাঁদপুর জেলার মৃত দেওয়ান সিদ্দিকের পুত্র।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় অনুমোদন ছাড়াই গড়ে উঠা সেভেনস্টার ইটভাটায় মাটি কাটার শ্রমিকের কাজ করত মোফাজ্জল হোসেন তাজু। পাইস্কা এলাকা থেকে ডাম্প ট্রাকের মাধ্যমে মাটি নিয়ে ওই ইটভাটায় দিতো সে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পাইস্কা এলাকায় শ্রমিক তাজুর মাথাপিষ্ট ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ডাম্প ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নকলা থানার এসআই আনোয়ার হোসেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনাটি ডাম্প ট্রাকের চাপায় হতে পারে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads