ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রলীগের গৌরবের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জানুয়ারি ৪, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

Shamol Bangla Ads

পরে তারা জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বিকেলে শহরের থানামোড় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। শোভাযাত্রায় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি,

Shamol Bangla Ads

জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রূপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ জেলা, উপজেলা ও শহরসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads