ads

সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ১২ ইউপির বিজয়ী চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ

খবর টি পড়েছেন : ২৬১
নালিতাবাড়ীর ১২ ইউপির বিজয়ী চেয়ারম্যান-সদস্যদের শপথ গ্রহণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ১২ ইউপি চেয়ারম্যান ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ১৪৪ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নালিতাবাড়ী উপজেলার ১২ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চরশেরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads