ads

বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২৯, ২০২১ ১:২৮ অপরাহ্ণ

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ মো. আনন্দ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনন্দ শহরের সজবরখিলা এলাকার মো. দুলাল মিয়ার ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর সংলগ্ন শ্রমিক অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ৫০ পিস ইয়াবাসহ আনন্দকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় র‌্যাবের এক সদস্য বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন যাবৎ সদর থানার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহসহ নিজে ইয়াবা সেবন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads