ads

সোমবার , ২৭ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ৯ ইউপিতে আ’লীগ ২, স্বতন্ত্র ৭ প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২৭, ২০২১ ২:১৯ অপরাহ্ণ

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ ও স্বতন্ত্র ৭ প্রার্থী জয়লাভ করেছেন। স্বতন্ত্র ৭ জনের মধ্যে ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী ও ৩ জন বিএনপিমনা প্রার্থী ছিলেন। ২৬ ডিসেম্বর রবিবার রাতে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

বিজয়ীরা হলেন রানীশিমুল ইউনিয়নে সোহাগ (ঘোড়া),  সিংগাবরুনা ইউনিয়নে ফখরুজ্জামান (নৌকা), কাকিলাকুড়া ইউনিয়নে হামিদুল্লাহ (ঘোড়া), তাতীহাট ইউনিয়নে আব্দুর রউফ (মোটরসাইকেল), গোশাইপুর ইউনিয়নে আশিক (নৌকা), শ্রীবরদী সদর ইউনিয়নে ফরিদুজ্জামান খান (আনারস), ভেলুয়া ইউনিয়নে আব্দুল করিম (অটোরিক্সা), কুড়িকাহনিয়া ইউনিয়নে ফিরোজ খান নুন (মোটরসাইকেল) ও গড়জরিপা ইউনিয়নে আব্দুল জলিল (আনারস)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ ইউপি নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠু হয়েছে। এজন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads