ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭৪টি গীর্জায় সীমিত আয়োজনে পালিত হয়েছে বড়দিন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২৫, ২০২১ ৩:০১ অপরাহ্ণ

শেরপুরে করোনা বিভিন্ন গীর্জায় সীমিত পরিসরে কেবলমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে।

Shamol Bangla Ads

২৫ ডিসেম্বর শনিবার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে ধর্মীয় উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডেভিট বিপুল দাস সিএসসি।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আতঙ্কে অন্যবারের মতো এবার কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়নি। তবে সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্ত্তন ও প্রীতি ভোজের আয়োজন ছিলো। অন্যান্য বছরের মতো এবার জেলার বাইরের আত্মীয়-স্বজনদের আগমনও হয়নি খুব একটা। বড়দিন উপলক্ষে গির্জার বাইরে খোলা মাঠে শিশুদের খেলনা ও বড়দের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানপাঠের মেলাও বসেনি।

Shamol Bangla Ads

এবার জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার মোট ৭৪টি গীর্জায় সীমিত পরিসরে বড়দিন পালন করা হয় ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads