শেরপুরে নতুন করে একদিনে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪ হাজার ৮০৩ জনের। আর মোট মৃত্যু হয়েছে ৯২ জনের।

২০ ডিসেম্বর সোমবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওইসব তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৩০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩.৩৩ ভাগ। জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮০৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০০ জন।

বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১১ জন। এরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।




