ads

শনিবার , ১৮ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনএসআই’র অভিযানে ১৫ লাখ টাকা মূল্যের ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১৮, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ টনের অধিক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামে ওহাদ আলীর গোডাউনে অভিযান চালিয়ে ওইসব পলিথিন জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ওইসব পলিথিনের মালিক লছমনপুর নয়াপাড়া গ্রামের তামেজ উদ্দিনের ছেলে আরশাদ আলী (৪০) পালিয়ে যায়।

Shamol Bangla Ads

এনএসআই ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামের ওই গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রক্ষিত রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় এনএসআই জেলা কার্যালয়ের কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই গোডাউনে অভিযান চালান। ওইসময় ৫ হাজার ১০০ কেজি (৫ টনের অধিক) পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা।

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক সুরেশ রাজবংশী, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার হেলাল উদ্দিন, দুলাল উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এনএসআই, শেরপুর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পলিথিন ব্যবসায়ী ও পলাতক আরশাদ আলী তার বসতবাড়ির পাশে ওহাদ আলীর গোডাউন ভাড়া নিয়ে সেখানে পলিথিন মজুদ করে দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা শহরে সরবরাহ এবং ব্যবসা করে আসছিল। ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads