ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এগিয়ে গিয়েও জিততে পারলো না বার্সা

খবর টি পড়েছেন : ২০২
এগিয়ে গিয়েও জিততে পারলো না বার্সা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে ওসাসুনার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। তাদের বিপক্ষে দুই-দুইবার এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হয়েছে কাতালানরা। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।

Shamol Bangla Ads

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে জাভির শিষ্যরা। ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে ওসাসুনা আছে দশম স্থানে।

ওসাসুনার মাঠে ম্যাচের ১২ মিনিটে লিড নেয় বার্সা। এ সময় নিকোলাস গঞ্জালেসের গোলে এগিয়ে যায় তারা। এটা ছিল বার্সেলোনার জার্সি গায়ে তার প্রথম গোল। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ১৪ মিনিটে ওসাসুনার ডেভিড গ্রাসিয়া গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

Shamol Bangla Ads

বিরতির পর ৪৯ মিনিটে আব্দেসসামাদ ইজালজুলির গোলে আবারও এগিয়ে যায়। আব্দেসসামাদেরও এটা ছিল বার্সায় জার্সি গায়ে প্রথম গোল। তার গোলে ভর করে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে বার্সা। কিন্তু ৮৬ মিনিটে গোল হজম করে। এ সময় চিমি আভিলা গোল করে সমতা ফেরান ম্যাচে। বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি। তাতে দুটি দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিবের দেশসেরা একাদশে অধিনায়ক বাশার, তিনে আশরাফুল পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশীপ : শেরপুরকে হারিয়ে প্লেইড পর্বের…