ads

রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১২, ২০২১ ১:০৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীরপাড়ের কাঁচা রাস্তার উপর থেকে বস্ত্রহীন অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে ধনাকুশা নদীর পাড়ের পাশ দিয়ে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বস্ত্রহীন অবস্থায় ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি রুমাল, ছোট গামছা ও পায়ের জুতা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, তদন্তে হত্যা রহস্য বেরিয়ে আসবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads