ads

বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৮, ২০২১ ২:১৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ওই সাজা প্রদান করেন।

Shamol Bangla Ads

সাজাপ্রাপ্তরা হচ্ছেন পৌর শহরের পশ্চিম শেরী মহল্লার মো. নূর ইসলামের ছেলে মো. রফিক মিয়া (৩৫) ও কসবা কাঠগড় মহল্লার মৃত ওমর আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৮)।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক শহরের কসবা কাঠগড় এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা রফিক মিয়া ও আমিনুল ইসলামকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। প

Shamol Bangla Ads

রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিক মিয়াকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা এবং আমিনুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads