ads

সোমবার , ৬ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৬, ২০২১ ১:৫১ অপরাহ্ণ

শেরপুরে পুলিশ পরিচয়ে এক শিক্ষকের টাকা ও মোবাইল ছিনতাইকালে ২ যুবককে আটক করেছে পুলিশ। ৫ ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শহরের মীরগঞ্জ মহল্লার আসাদ মিয়ার ছেলে মো. আলিফ (৩১) ও মোতালেব মিয়ার ছেলে মো. আরাফাত (৩০)।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের ইউনিক কিন্ডারগার্টেন এ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে সদর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে কামারেরচর ইউনিয়নের ডুবারচর এলাকায় আলিফ ও আরাফাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলটি থামায় এবং মাদক উদ্ধারের নামে তাকে চেকিং করে মোবাইল ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শিক্ষক রফিকের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এবং টহল পুলিশ দল গিয়ে ছিনতাইকারীদের আটক করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার এসআই সফিকুল ইসলাম জানান, আলিফ ও আরাফাতের নামে সদর থানায় রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, ওই দুজনের নামে বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। আলিফ একটি মামলায় একসপ্তাহ আগে জামিনে বেরিয়েছে।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads