ads

রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ট্রাকচাপায় আলম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া মোটরসাইকেলে থাকা মো. জিয়া (২৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার সীমান্ত সড়কের বালিজুড়ি অফিসপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হতাহত দুজনই পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনআনী এলাকার সামাদ হাজী রাইস মিলে কর্মরত শ্রমিক। তাদের মধ্যে নিহত আলমের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং আহত জিয়ার বাড়ি দিনাজপুর জেলায়।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩ টার দিকে শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুড়ি অফিসপাড়া এলাকার ব্রিজের ওপরে একটি ট্রাক পিছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক আলম মিয়া। আর গুরুতর আহত হয় তার পিছনে বসা জিয়া। পরে স্থানীয়রা আহত জিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এদিকে ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তাদের সাথে থাকা ২ টি মোবাইল ফোন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এএসআই মো. জামিল হোসাইন মিঠু বলেন, ওই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads