ads

শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৪, ২০২১ ৫:১০ অপরাহ্ণ

শেরপুরে নিজ বাসা থেকে স্বপ্ন মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্বপ্ন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্ন কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তার নিজ ঘরের সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি ফাঁসিতে ঝুলে মৃত্যুর পর মৃতদেহ আস্তে আস্তে নিচে নেমে যায়। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads