‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে ৩ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে একটি র্যালি বের হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) আরিফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা বিভাগের অফিস সহকারী হাসান শরাফত।

আলোচনা শেষে ৫ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।




