ads

বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘ভিত্তিহীন তথ্যে’ সংবাদ প্রকাশের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে ‘ভিত্তিহীন তথ্যে’ সংবাদ প্রকাশের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরের সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্যে’ ঢাকা থেকে প্রকাশিত ঢাকাটাইমস২৪ অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সভাপতি প্রার্থী মো. মনির উদ্দিন আহমেদ। ২ ডিসেম্বর বুধবার শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

‘রাজাকার পুত্র যখন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করে লিখিত বক্তব্যে মনির উদ্দিন আহমেদ বলেন, তিনি ১৯৯০ সালে এসএসসি পাশ করে শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ রাজা-মিনাল পরিষদে সহ-সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। সেই সাথে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রোটারি ক্লাব, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। প্রকাশিত খবরে তার বাবাকে নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা সত্য নয়।

তার বাবা শেরপুর জেলা শহরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম নিজাম উদ্দিনের সান্নিধ্যে ছিলেন। সেইসাথে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট আব্দুর রশীদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া খবরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু সাক্ষরিত একটি প্রত্যয়ন ব্যবহার করা হলেও সেটি জাল।

Shamol Bangla Ads

তিনি ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওই খবরে তাকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজাকারের পুত্র আখ্যায়িত করায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু জানান, মনির উদ্দিন আহম্মেদের বাবা আজিমউদ্দিন আহম্মদ রাজাকার ছিলেন মর্মে যে প্রত্যয়ন পত্রে আমার স্বাক্ষর দেখানো হয়েছে তা ভুয়া ও জাল। কাজেই আমি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি পরবর্তী সংবাদ শেরপুরে নারীর প্রতি সহিংসতা রোধ সমঅধিকারের দাবিতে মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads