ads

বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওমিক্রনের পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৯
ওমিক্রনের পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ওমিক্রনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করি এবং প্রার্থনা করি যেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি না হয়। যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে অবশ্যই আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো সিদ্ধান্ত, প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করবো।

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর যে একেবারে নভেম্বর-ডিসেম্বরে এসব পরীক্ষা হচ্ছে আগামী বছরে এমনটা হবে না। আমরা যেভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি, আশা রাখছি এবারের চেয়ে অনেক আগে পরীক্ষা হবে। আগামী বছরের প্রথমভাগে না হলেও মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে।

Shamol Bangla Ads

এ সময় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি এইচএসসির যেসব শিক্ষার্থী করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ এখনো নেয়নি তারা পরীক্ষার পর নিবেন বলে তিনি জানান।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদা প্রস্তুত :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads