ads

বুধবার , ১ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ : গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১, ২০২১ ২:৩১ অপরাহ্ণ

শ্রীবরদীতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। পরে একই দিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় গৃহবধূর করা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলায় ওই ঘটনা ঘটে। গ্রেফতার ৩ জন হলেন, উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আয়নাল হক (৫০)। বুধবার (১ ডিসেম্বর) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে শ্রীবরদী বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বাবার বাড়িতে আসার পর ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন কামরুজ্জামান।
গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। তিনি টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। এরপর গৃহবধূ সেখানে গেলে তাকে কৌশলে একটি বিদ্যালয়ের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads