ads

মঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় আয়কর দিবস আজ

খবর টি পড়েছেন : ৪৪৯
জাতীয় আয়কর দিবস আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় আয়কর দিবস আজ। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’— এ স্লোগান সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারা দেশে দিবসটি উদযাপন করছে। দিবসটির প্রতিপাদ্য— ‘কর আহরণে করদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড একগুচ্ছ কর্মসূচি পালন করবে। এ ছাড়া আয়কর দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে আয়কর দিবস উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল র্যা লির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এতে আয়কর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের তারকা, আয়কর আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে কাল থেকেই হাফ ভাড়া কার্যকর পরবর্তী সংবাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads