ads

সোমবার , ২৯ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৪, বিদ্রোহী ৪, বিএনপি সমর্থিত ১ প্রার্থী জয়ী

খবর টি পড়েছেন : ২৫০
নকলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৪, বিদ্রোহী ৪, বিএনপি সমর্থিত ১ প্রার্থী জয়ী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

তৃতীয় ধাপে অনুষ্ঠিত শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্চাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন, বিদ্রোহী ৪ জন ও বিএনপি সমর্থিত ১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২৮ নভেম্বর রবিবার রাতে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

ঘোষিত ফলাফল অনুযায়ী গণপদ্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনী প্রার্থী শামসুর রহমান আবুল নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হামজা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৬৯ ভোট।
নকলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক ফারুক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীকের প্রার্থী আনিসুর রহমান সুজা পেয়েছেন ৪ হাজার ৫৬ ভোট।

উরফা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ নুরে আলম তালুকদার ভূট্টো চশমা প্রতীকে ৬ হাজার ২১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল হক হীরা পেয়েছেন ৬ হাজার ৮২ ভোট।
গৌড়দ্বার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন খান ২ হাজার ৫২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবারক হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট।

Shamol Bangla Ads

বানেশ্বর্দী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাজহারুল আনোয়ার মহব্বত আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬১০ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা রুমী হয়েছেন তৃতীয়। একটি কেন্দ্রেও নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পারনি।
পাঠাকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম ৬ হাজার ১৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবারক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯৯ ভোট।

টালকী ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী মোজাফফর মহিউদ্দিন বুলবুল ঘোড়া প্রতীক নিয়ে ৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছায়েদুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৩৪ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী বদিউজ্জামান তৃতীয় হয়েছেন। একটি কেন্দ্রেও নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পাননি।

চরঅষ্টধর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি ৭ হাজার ৮৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান আনারস প্রতীকে ৪ হাজার ৮২৪ ভোট পেয়েছেন।
চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান গেন্দু আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৮৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাজু সাইদ ছিদ্দিকী পেয়েছেন ৬ হাজার ৪২৭ ভোট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৬ কেন্দ্রে পুনঃনির্বাচন কাল : শংকায় ১৭… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ৭, সদস্য পদে ৩ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads