ads

শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশসহ ১৪টি দেশে ৭৫% ফ্লাইট চালু করবে ভারত

খবর টি পড়েছেন : ২০২
বাংলাদেশসহ ১৪টি দেশে ৭৫% ফ্লাইট চালু করবে ভারত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ফ্লাইট চালু হবে। তবে ঝুঁকিপূর্ণের তালিকায় থাকায় বাংলাদেশসহ ১৪টি দেশে ফ্লাইট চলবে ৭৫ শতাংশ।

Shamol Bangla Ads

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আবারও আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪টি দেশকে ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছে। এসব দেশে পুরোদমে ফ্লাইট চলবে না। এ দেশগুলোর মধ্যে যাদের সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ চুক্তি করা আছে, তাদের সঙ্গে ফ্লাইট চলাচল ২৫ শতাংশ কম হবে।

Shamol Bangla Ads

ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশগুলো হলো যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, ব্রাজিল, বাংলাদেশ, মরিশাস, জিম্বাবুয়ে নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি। তালিকায় আরও রয়েছে-দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ইসরায়েল ও হংকং।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ পঞ্চম ধাপে ঝিনাইগাতীর ৭টিসহ ৭০৭ ইউপির নির্বাচন ৫… পরবর্তী সংবাদ যুক্তরাষ্ট্র থেকে আরও ১৭ লাখ ৯০ হাজার ডোজ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads