ads

বৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন 

খবর টি পড়েছেন : ২৮৩
দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন 
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শারমিন আক্তার সুপ্তা। ২৩ নভেম্বর মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই সেঞ্চুরি হাঁকান গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা। এটি ছিল তার ক্যারিয়ারের ২৬তম ম্যাচ।

Shamol Bangla Ads

জানা যায়, শারমিন আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।

একই ব্যাচের এক শিক্ষার্থী জানান, শারমিন পরবর্তীতে একই বিভাগ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Shamol Bangla Ads

সুপ্তার ভাই সিনহা মাহমুদ বিজয় বলেন, আমার খুব ভালো লাগতেছে। বাজারে গেলে সবাই বলছে ওই যে সুপ্তার ভাই। তারা বলে, তোমার বোন এত ভালো খেলছে, এগুলো শুনলে খুবই ভালো লাগে।

মঙ্গলবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির রেকর্ডটি করেন এ তারকা ক্রিকেটার। তার এমন অর্জনে পুরো ক্যাম্পাসে নেমেছে খুশির ঢল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর পরবর্তী সংবাদ সেঞ্চুরিতেই জবাব দিলেন লিটন