ads

শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেঞ্চুরিতেই জবাব দিলেন লিটন

খবর টি পড়েছেন : ২৪২
সেঞ্চুরিতেই জবাব দিলেন লিটন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পেতে পেতেও পাননি আকাঙ্ক্ষিত টেস্ট সেঞ্চুরি। তবে অপেক্ষা বেশি বাড়াননি লিটন দাস। পরের টেস্টেই আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন। তাঁর দারুণ সেঞ্চুরিতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় রানের পথে এগোচ্ছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

চারদিক থেকে সমালোচনা যেন গা-সওয়া হয়ে গেছে লিটনের! টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা তারও আগে থেকে অন্য দুই সংস্করণে ব্যাট ঠিকঠাক কথা বলছিল না। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর তো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাদ পড়তে হয়েছে। তবে টেস্টে দলে জায়গা পেয়েই যেন ফিরে গেলেন নিজের ‘পুরোনো রূপে’। টেস্টের এই লিটন তো চেনাই, এটাই তো লিটনের পুরোনো রূপ। লাল বলের ক্রিকেট আর সাদা বলের ক্রিকেটের লিটন যে দুজন ভিন্ন ব্যাটার, নিজের সর্বশেষ ৬ টেস্টের পাঁচটি ফিফটি ছাড়ানো ইনিংস তো সে কথাই বলছে।

আগের ২৫ টেস্টের ৪২ ইনিংসে ৯ বার ফিফটি ছুঁয়েছিলেন লিটন। দুবার পৌঁছেছিলেন নব্বইয়ের ঘরেও। তবে সেঞ্চুরিটাই শুধু পাওয়া হচ্ছিল না কোনোভাবে। সব সমালোচনার জবাব দিতে যেন এই সময়টার অপেক্ষায় ছিলেন। ব্যাটিংয়েও সেটাই ফুটিয়ে তুললেন কী দারুণভাবে। অন্তত টেস্টে বরাবরই উইকেটে সাবলীল লিটন। সেটা ভারতের বিপক্ষে ২০১৫ সালে ক্যারিয়ারের প্রথম টেস্ট থেকেই। আজও শুরু থেকে দারুণ স্বাচ্ছন্দ্যে খেলেছেন। শট খেলেছেন মাঠের চারপাশে।

Shamol Bangla Ads

৯৫ বলে বাঁহাতি স্পিনার নোমান আলীকে চার মেরে সেঞ্চুরির পথে প্রথম ফিফটি পূর্ণ করেন। ৪৯ রানে চার উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, মুশফিকুর রহিমকে নিয়ে প্রাথমিক বিপর্যয়টাও সামাল দেন। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে একটুও বেগ পেতে হয়নি। তবে ৯৯ রানে সেঞ্চুরি পূর্ণ করা রানটা নিতে গিয়েই হয়তো কপাল পুড়ত লিটনের। বলটা সরাসরি থ্রোতে স্টাম্পে না লাগায় সেঞ্চুরি উদযাপনের সুযোগ পান লিটন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ১ ছক্কায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন  পরবর্তী সংবাদ দুর্দান্ত মুশফিক-লিটনে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের