ads

বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

খবর টি পড়েছেন : ১৯৬
টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা সতীর্থদের জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে সেসময় বিসিবি বা সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানানি তিনি।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, ৩৫ বছর বয়সী মাহমুদউল্লাহ জিম্বাবুয়ের হারারেতে খেলেছেন নিজের শেষ টেস্ট, যেটি ছিল তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহ জানান, বিদায়ের সেরা সময় বেছে নিয়েছেন তিনি, ‘যে সংস্করণে আমি লম্বা সময় খেলেছি সেখান থেকে বিদায় নেওয়া কষ্টের। আমি সবসময় চিন্তা করেছি, সেরা অবস্থায় থেকে বিদায় জানাতে, ওটা ছিল টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আমার সেরা সময়।’

Shamol Bangla Ads

‘আমি টেস্ট দলে ফেরার পর বিসিবি সভাপতি যে সমর্থন যুগিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। আমি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই, তারা নানাভাবে আমাকে সহায়তা করেছেন। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ছিল বিশাল সম্মানের। আমি সেই স্মৃতিগুলো রোমন্থন করব।’ টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

৫০ টেস্টের ক্যারিয়ারে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেন মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। ৬টি টেস্টে তিনি বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন।
টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ খেলবেন না শুরু হতে যাওয়া ফ্রেঞ্চাইজি প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লিগ -বিসিএলেও। এই সময়ে বিশ্রামে থাকবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬৯ রানের জয় বাংলাদেশের মেয়েদের পরবর্তী সংবাদ দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান শারমিন