ads

বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ নভেম্বর

খবর টি পড়েছেন : ১৭৬
শেরপুরে স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ নভেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্থগিত ৭ কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ করা হবে আগামী ৩০ নভেম্বর।

Shamol Bangla Ads

কেন্দ্রগুলো হচ্ছে কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

এর মধ্যে দুর্গম এলাকা হওয়ায় কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কামারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট ডুবারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ করা হবে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার অনুষ্ঠিত নির্বাচনে যে ৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিলো সেসব কেন্দ্রের পূনঃভোট গ্রহণ করা হবে ৩০ নভেম্বর। এবার এসব কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস আজ পরবর্তী সংবাদ নকলায় আ’লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads