ads

বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নটরডেম ছাত্রের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

খবর টি পড়েছেন : ২৭৯
নটরডেম ছাত্রের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Shamol Bangla Ads

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈমকে আহবায়ক এবং মহা-ব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি।কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কমিটি দুর্ঘটনা কিভাবে সংগঠিত হলো তা সবিস্তারে উত্থাপন ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ জানাবে। আবু নাসের বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নিহত নাঈম হাসানের নামাজে জানাযায় অংশ নেবেন।’

Shamol Bangla Ads

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নিহত হন। এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা ওই এলাকা ছেড়ে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় অবরোধ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২ পরবর্তী সংবাদ অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি খালেদা জিয়ার প্রতি অসম্মান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads