ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬৯ রানের জয় বাংলাদেশের মেয়েদের

খবর টি পড়েছেন : ২৫৬
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬৯ রানের জয় বাংলাদেশের মেয়েদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের মেয়েদের ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। এর আগে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার আগে ব্যাট করে শারমিন আক্তারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রান তোলে বাংলাদেশ।

Shamol Bangla Ads

ওই রান তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র নারী দল। যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচ পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। তবে লিস্ট ‘এ’-র মর্যাদায় আছে ম্যাচটি।

ম্যাচে যুক্তরাষ্ট্রের ইনিংসে মাত্র দুজন দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন। অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ ৪৫ বলে ১৫ এবং টারা নরিস ২৭ বলে ১৬ রান করেন। ১০ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সালমা খাতুন। ফাহিমা মাত্র ২.৩ ওভারে ৬ রানে নেন ২ উইকেট। এছাড়া ১১ রান খরচ করে রুমানাও নেন ২ উইকেট।

Shamol Bangla Ads

বাংলাদেশের ইনিংসে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার শারমিন আক্তার। এছাড়া ফারজানা হক ৬৭ রান এবং মুর্শিদা খাতুন ৪৭ রানের ইনিংস খেলেন।

এছাড়া তিন নম্বরে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ এবং সাতে নামা লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের সুবাদে ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩২২ রান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেতৃত্ব আমার রক্তে: নারী দলের অধিনায়ক জ্যোতি পরবর্তী সংবাদ টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর