ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ ধাপে ৮৪০ ইউপির নির্বাচন পিছিয়ে ২৬ ডিসেম্বর

খবর টি পড়েছেন : ২৯১
চতুর্থ ধাপে ৮৪০ ইউপির নির্বাচন পিছিয়ে ২৬ ডিসেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নবেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

Shamol Bangla Ads

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বরের ভোটের দিনটি পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকেলে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিনও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচার বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৮৪

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads