ads

সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু

খবর টি পড়েছেন : ১৫৮
৩০ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা জানিয়েছেন। সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

ওইসময় সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। আগামী ৩০ জুন বা তার আশপাশের সময়ে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছি।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও মুজিববর্ষ উপলক্ষে কয়েক লাখ পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এদিকে, আজকের মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রীপরিষদ সচিব। তিনি বলেন, এটা একটা স্পেশাল ভাষণ। তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি এই ভাষণ দেবেন। আজ মন্ত্রিসভায় সেটা অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখ এ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরবর্তী সংবাদ জাহাঙ্গীরের বিষয়ে আইনি সিদ্ধান্ত দুই-একদিনের মধ্যে : স্থানীয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads