ads

সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ॥ থানায় মামলা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. ওবায়দুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২২ নভেম্বর সোমবার সকালে ওই তরুণীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। ওবায়দুল উপজেলার তাতিহাটি ইউনিয়নের বড়পোড়াগড় গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী তার মায়ের সঙ্গে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের বড়পোড়াগড় গ্রামে বসবাস করেন। গত শনিবার দুপুরে ওই তরুণীর মা অসুস্থ এক স্বজনকে দেখতে গেলে ওই সুযোগে তার বাড়িতে এসে প্রতিবেশী ওবায়দুল তরুণীকে ধর্ষণ করে চলে যান। পরে তার মা ও ভাই বাড়িতে এলে তরুণী বিষয়টি তাদের জানান।

পরে ওই ঘটনায় তরুণীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ওবায়দুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকেই পলাতক রয়েছে ধর্ষক ওবায়দুল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামি ওবায়দুলকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads