বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ নভেম্বর সোমবার সকালে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা আবু রায়হান রুপম, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, আতাউর রহমান আতা, ফরহাদ আলী, ছাত্রদল সভাপতি শওকত হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।




