ads

রবিবার , ২১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

খবর টি পড়েছেন : ২১০
নালিতাবাড়ীতে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরিচপুরান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার রাতে উপজেলার মরিচপুরান বাজারে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার শফিক আহমেদের পক্ষে মরিচপুরান বাজারে নৌকার মিছিল বের হয়। ওইসময় মরিচপুরান বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের মোটরসাইকেল প্রতীকের কার্যালয়ে শফিকের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়ে ২ কর্মীকে মারধরসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া মরিচপুরান বাজারে কয়েকটি দোকানেও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে পুলিশ চলে গেলে রাত ৯টার দিকে নজরুল ইসলামসহ তার কর্মী-সমর্থকেরা কার্যালয়ে ফিরে যায়। ওইসময় অটোরিকশায় করে শফিকের কর্মী-সমর্থকেরা মরিচপুরান বাজারে গেলে নজরুলের কর্মী-সমর্থকেরা তাদের ওপর পাল্টা হামলা চালায়। এতে অটোরিকশাচালক মো. ফরহাদ মিয়াসহ ৪ জন আহত হয়। রাত সোয়া ৯টার দিকে শফিকের ছোট ভাই রুবেল মিয়া এক কর্মীকে নিয়ে মরিচপুরান বাজারে গেলে নজরুলের কর্মী-সমর্থকেরা দুজনকে বেঁধে রাখে। ঘটনাস্থলে আবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Shamol Bangla Ads

স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বলেন, মিছিল থেকে নৌকার কর্মী ও সমর্থকেরা হামলা চালিয়ে আমার নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। কয়েকটি দোকানে হামলা করেছে। হামলায় আমার দুই কর্মী মারপিটের শিকার হয়েছে। মূলত, আমার নেতা-কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখাতে শফিকের লোকজন সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে খন্দকার শফিক আহমেদ বলেন, বাঁশকান্দা বাজারে নির্বাচনী সভায় যাওয়ার পথে নজরুলের কর্মীরা নৌকার কয়েক কর্মীকে আটক করে। ওইসময় ২ পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমার কর্মীরা কোনো নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেনি। বরং আমার ছোট ভাইসহ ১ কর্মীকে আটক করেছিল। নজরুলের কর্মীদের হামলায় অটোচালক ফরহাদসহ ৪ জন আহত হয়েছে।

নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার এসআই সায়েদুর রহমান। তিনি বলেন, শফিকের ২ কর্মীকে উদ্ধার করা হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় ২ পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নতুন… পরবর্তী সংবাদ শেরপুরের আওয়ামী লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads