ads

বৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন : নকলায় ডিসি মোমিনুর রশীদ

খবর টি পড়েছেন : ৩১০
ইউপি নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন : নকলায় ডিসি মোমিনুর রশীদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ বলেছেন ইউপি নির্বাচনে পেশীশক্তি, ব্যালটবাক্স ছিনতাই ও কারচুপির কোন সুযোগ নেই। জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

মোমিনুর রশীদ বলেন নকলায় ৯টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবকিছুই করছি। নির্বাচনের দিন আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। সরকারের পক্ষ থেকে আমাদেরকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন শেরপুর সদরের নির্বাচন থেকে আমাদের কিছু অর্জন হয়েছে এবং আমরা সেগুলো নকলায় কাজে লাগাতে চাই।

Shamol Bangla Ads

প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা নিজে ও কর্মীসমর্থকরা মিলে নির্বাচন আচরণবিধি মানুন এবং নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করুন।

তিনি হোসিয়ারি উচ্চারণ করে বলেন নির্বাচনে পরিবেশ ঘোলাটে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারেক আজিজ, চেয়ারম্যান প্রার্থী মাজহারুল আনোয়ার মহব্বত, সংরক্ষিত পদপ্রার্থী মাহমুদা বেগম, সাধারণ সদস্য পদপ্রার্থী রফিজ মিয়া প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫, সংরক্ষিত পদে ৮৯ ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী ও তাদের কর্মীসমর্থক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নকলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার করোনার টিকা পেলো এইচএসসি পরীক্ষার্থীরা পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে হাতির মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads